আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া সান্তাহারে ট্রেনে কাটা পড়ে নেভি ইঞ্জিনিয়ারের মৃত্যু

( বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনে কাটা পড়ে নাছিম মাহমুদ জয় (৩২) নামের এক নেভি ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ২ টায় সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাছিম মাহমুদ জয় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির চক সোনার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ নৌবাহিনী (নেভি) ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন নাছিম মাহমুদ জয়। ছুটিতে নিজ গ্রাম আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউপির চক সোনারে এসেছিলেন তিনি। রবিবার দুপুরে নওগাঁর উদ্দেশ্যে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের রেলগেট এলাকায় মোটরসাইকেল নিয়ে বেখেয়ালিভাবে পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। নিহত পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি তাদের হস্তান্তর করা হয়েছে।