আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সভা অনুষ্ঠিত




শ্রীমঙ্গল (মৌলভীবাজার)প্রতিনিধি
জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির জেলা সভাপতি মুফতি মাওলানা মোঃ শামসুল ইসলাম।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মুফতি মাওলানা হিফজুর রহমান। আলোচনায় অংশ নেন সহ-সাধারণ সম্পাদক মুফতি মাওলানা বশির আহমদ, সহ-সভাপতি মাওলানা মোঃ মকবুল হুসাইন খান, মাওলানা আব্দুল মুগনি, মাওলানা মোঃ মইন উদ্দিন, মাওলানা সৈয়দ মুহিত উদ্দিন, মাওলানা তাজ উদ্দীন, মাওলানা মোঃ হাসান, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা মোঃ আব্দুল মুকিত, মাওলানা মোঃ মুজিবুর রহমান এবং বিভিন্ন উপজেলার প্রতিনিধি ও সভাপতি-মন্ডলীর সদস্যরা।

সভায় জেলার ইমামদের নানাবিধ সমস্যা, দাবি-দাওয়া এবং তাদের মর্যাদা, নিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বক্তারা বলেন, সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা, ধর্মীয় মূল্যবোধ জাগ্রতকরণ এবং জাতীয় ঐক্য ও শান্তি রক্ষায় ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ—এ কারণে তাদের যথাযথ মর্যাদা ও সম্মান নিশ্চিত করতে হবে।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ৩০ আগস্ট ২০২৫ জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা সম্মেলন জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হবে। সম্মেলন সফল করতে স্থান নির্ধারণ, অতিথি তালিকা, বাজেট ও আনুষঙ্গিক প্রস্তুতি বিষয়ে প্রাথমিক পরিকল্পনা গৃহীত হয় এবং দায়িত্ব বণ্টন করা হয়।
সভায় উপস্থিত সদস্যরা বলেন, এই সম্মেলনের মূল লক্ষ্য হবে—
জেলার ইমামদের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা,
তাদের চাকরির নিশ্চয়তা ও নিরাপত্তা বিধান, এবং যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের জন্য জোরালো পদক্ষেপ গ্রহণ করা।

সভা শেষে মোনাজাতে মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের মাগফিরাত কামনা, আহতদের দ্রুত আরোগ্য, দেশ-জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করা হয়।