সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৩১শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। সোমবার শহরের নটরডেম স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত এক আনাড়ম্বর অনুষ্ঠানে মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘‘পারফরমেন্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি’’ প্রকল্পের আওতায় এসএসসি শিক্ষার্থীরা ১০ হাজার টাকা এবং এইচএসসি শিক্ষার্থীরা ১৫ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার পান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.বি.এম মোখলেছুর রহমান।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান।
সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জিত কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, শ্রীমঙ্গল সিরাজনগর গাউছিয়া জালালিয়া মমতাজিয়া ছুন্নিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার শিক্ষক মাওলানা মুফতি শিব্বির আহমদ, শাহ মোস্তফা স্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের সাহেদ গাজী, অভিভাবক ও সাংবাদিক আহমেদ ফারুক মিল্লাদ, ডোবাগাও বাহারুল উলুম দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক, সাংবাদিক এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ছবি ক্যাপশন: ১, অতিথি, শিক্ষার্থী ও অভিভাবকসহ ও
২, সাংবাদিক কন্যা ক্রেষ্ট ও সনদপত্র গ্রহণ করছেন।
মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের স্মরণে শ্রীমঙ্গলে যুব ইউনিয়নের আলোর মিছিল
সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
দেশব্যাপী অস্থিতিশীলতা ও মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে শ্রীমঙ্গলে আলোর মিছিল, আলোচনা সভা ও গণসংগীত অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ জুলাই) সন্ধ্যায় শ্রীমঙ্গল যুব ইউনিয়নের আয়োজনে চৌমুহনী চত্বর থেকে মোমবাতি প্রজ্বালন ও আলোর মিছিল বের হয়ে শহরের পৌর শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও গণসংগীতের আয়োজন করা হয়।
যুব ইউনিয়ন শ্রীমঙ্গলের সভাপতি বিকাশ দাশ বাপ্পন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পার্থ দেবের সঞ্চালনায়
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উদীচী মৌলভীবাজার জেলা সভাপতি জহরলাল দত্ত, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক রামেন্দ্র দাস, সিপিবির সাবেক সভাপতি মোসাদ্দেক মেলা, উদীচী উত্তরসূর শাখার সাধারণ সম্পাদক ঝিনুকেশ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী ও শ্রীমঙ্গলের বিশিষ্টজনেরা।
আয়োজনে সংহতি প্রকাশ করে অংশ নেয় সিপিবি শ্রীমঙ্গল শাখা, উদীচী উত্তরসূর শাখা, নবীন খেলাঘর, এবং শ্রীমঙ্গলের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।






