আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া আদমদীঘি উপজেলা পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

  (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা পরিদর্শন করেন অতিরিক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিদর্শনে এসে পরিষদের বাউন্ডারি ওয়াল উদ্বোধন ও আনসার ক্যাম্প উদ্বোধন করেন। এরপর জনস্বাস্থ্য স্যানিটারি উপকরণ বিতরণ, উপকারভোগীদের মাঝে সেলাইমেশিন, হুইলচেয়ার, ফুটবল ও খেলার সামগ্রী বিতরণ এবং বিভিন্ন দপ্তরের অফিসারদের সাথে মতবিনিময় সভা, নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন, আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন, শান্তাহার ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, রক্তদহ বিল পর্যটন স্পট পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা মৎস্য অফিসার নাহিদ হোসেন, কৃষি অফিসার রবিউল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার ডা. বেনজির আহমেদ, প্রকৌশলী রিপন কুমার সাহা, ওসি মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী সুলতান মাহমুদ, আইসিটি কর্মকর্তা রোকনুজ্জামান প্রমূখ।