আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের  শ্রীমঙ্গলে ‘‘কৃষি সমৃদ্ধি’’ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের (১ সংশোধিত) আওতায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৫। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মাঠে এ মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্রীমঙ্গলের আয়োজনে এই মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও কৃষি অফিসের পক্ষ থেকে মোট ১৪টি স্টল স্থান পেয়েছে।

মেলায় আধুনিক কৃষি যন্ত্রপাতি, পরিবেশবান্ধব প্রযুক্তি, জৈব সার, উন্নত জাতের বীজ এবং কৃষিভিত্তিক উদ্ভাবনসমূহ প্রদর্শন করা হচ্ছে।

এতে কৃষকদের মাঝে প্রযুক্তি ব্যবহারে উৎসাহ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

পাঁচ দিনব্যাপী এ মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। মেলায় স্থানীয় কৃষক, উদ্যোক্তা, নারী কৃষি কর্মীসহ সাধারণ দর্শনার্থীদের ব্যাপক অংশগ্রহণ প্রত্যাশা করছে কর্তৃপক্ষ।

ছবি ক্যাপশন: ১ শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলায় বক্তব্য রাখছেন-
নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিন
২, কৃষি প্রযুক্তি মেলা ঘুরে দেখছেন নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিন