আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

দক্ষিণ সুরমায় নুরুল কোরআন সদরখলা মাদরাসার সুধী সমাবেশ অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার আমজদ আলী নুরুল কোরআন রোকিয়া সদরখলা মাদরাসার সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে নুরুল কোরআন সদরখলা মাদরাসা আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিলেট-০৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ্ব মাওলানা দিলওয়ার হোসাইন।

এসময় অন্যান্যদের মধ্যে খালপার জামে মসজিদের মোতাওয়াল্লী আলবাবুর রহমান, মাদরাসার ভূমিদাতা হাজী আনোয়ার হোসেন আনা মিয়া, ইফতেখার হোসেন নাদিম, ফয়জুর রহমান, সমশের আলী স্বপন সহ এলাকার মুরব্বিয়ান, যুবকবৃন্দ ও মাদরাসার ছাত্র-ছাত্রী এবং উস্তাদবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা দিলওয়ার হোসাইন বলেন, মাদরাসা শিক্ষা আমাদের ঐতিহ্যবাহী শিক্ষাব্যবস্থার এক অনন্য দৃষ্টান্ত। এটি কেবল ধর্মীয় শিক্ষা প্রদান করে না, বরং আদর্শ মানুষ গঠনের কারখানা হিসেবেও কাজ করে। এখান থেকে আলেম, মুফতি, হাফেজ এবং দ্বীনদার সমাজসেবক তৈরি হয়। যারা জাতির নৈতিক ও আত্মিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি বলেন, আমাদের দেশের সামাজিক ও নৈতিক মূল্যবোধ বজায় রাখতে মাদরাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রতিষ্ঠানগুলোই শিক্ষার্থীদের মধ্যে ইসলামী আদর্শ, মানবতা, ন্যায়নীতি ও চারিত্রিক দৃঢ়তা গড়ে তোলে। তিনি সকল অভিভাবকবৃন্দ ও সমাজের দায়িত্বশীলদের আহ্বান জানিয়ে বলেন, আমরা যেন মাদরাসা শিক্ষাকে অবহেলা না করি, বরং একে আরও সমৃদ্ধ করতে সহযোগিতা করি।