আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

পণ্যের গুণমান বৃদ্ধির মাধ্যমে গ্রাহকদের আকর্ষণ বাড়াতে হবে- জেলা প্রশাসক শের ই মাহবুব মুরাদ

সালেহ আহমদ (স’লিপক):

সিলেট জেলা প্রশাসক শের ই মাহবুব মুরাদ বলেছেন, প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাদের উৎপাদিত পন্য বাজারজাত করণে অনলাইনভিত্তিক প্রচার প্রসার বাড়াতে হবে। পন্যের গুণগত মান বৃদ্ধির মাধ্যমে গ্রাহকদের চাহিদা, রুচির পরিবর্তন সম্পর্কে উদ্দ্যোক্তাদের আরও সচেতন হতে হবে। পণ্যের গুণগতমান বৃদ্ধির মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করতে হবে। সমাজসেবা বিভাগের উপকার ভোগিদের পণ্য বিক্রয়ের জন্য শোরুম এর ব্যবস্থাসহ ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে তৃতীয় পক্ষ  সুযোগ নিতে না পারে।

বুধবার (৩০ জুলাই) সকালে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় ফেইজ) এর সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা প্রশাসক শের ই মাহবুব মুরাদ কথাগুলো বলেন।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুর রফিকের সভাপতিত্বে এবং সহকারি পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওসমানীনগর উপজেলা সমাজসেবা অফিসার  জয়তি দত্ত। সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয় সহকারী পরিচালক রফিকুল হক , সরকারি শিশু পরিবার (বালক) এর উপ-তত্ত্বাবধায়ক আবদুল মুনতাকিন, বিশ্বনাথ উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, যুব একাডেমি সিলেট এর সভাপতি ফয়সাল আহমদ, সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, ওয়ার্ল্ড ভিশন এর প্রোগ্রাম অফিসার জামিল আহমদ নোমান, উপকারভোগী নাজমীন আক্তার প্রমুখ।

সেমিনারে উপস্থিত ছিলেন প্রবেশন অফিসার তমির হোসেন চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার নুরুল হক, সদর উপজেলা সমাজসেবা অফিসার নুসরাত এ ইলাহী, শহর সমাজসেবা অফিসার শাহিনুর আলম, বিয়ানীবাজার উপজেলা সমাজসেবা অফিসার অনুজ  চক্রবর্তী, জকিগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার বিনয় ভুষন দাস, কানাইঘাট উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিলানী, গোয়াইনঘাট উপজেলা সমাজসেবা অফিসার আবু কাওসার, বালাগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার জুয়েল আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা সমাজসেবা জনি রঞ্জন দে, কোম্পানীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আবু সাইদ মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা সমাজসেবা অফিসার আয়েশা আক্তার বৃষ্টি, রায়নগর শিশু পরিবার (বালিকা) এর উপ-তত্ত্বাবধায়ক জাহানারা বেগম, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা অফিসার মুনতাকা চৌধুরী, ছোটমনি নিবাস এর উপ-তত্ত্বাবধায়ক লাকী পুরকায়স্থ, শিশু কিশোরী হেফাজত নিরাপদ আবাসন কেন্দ্র এর উপ-তত্ত্বাবধায়ক রূপক দেব প্রমুখ।