আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেপ্তার

 (বগুড়া) প্রতিনিধি :বগুড়ার আদমদীঘিতে ৭৭ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক কারবারি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- নওগাঁর বদলগাছীর চকনরসিংহ গ্রামের হাসেম ওরফে হাসিমের ছেলে তারিকুল ইসলাম সজীব (৩০) ও জয়পুরহাটের আক্কেলপুরের দেওড়া গ্রামের মৃত বুদা চন্দ্র বর্মনের ছেলে সুজিত চন্দ্র বর্মন (৩২)। আজ শুক্রবার দুপুরে তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা দায়েরের পরআদালতে পাঠানো হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সান্তাহার পুলিশ ফাঁড়ির এসআই বকুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সাইলো সড়ক থেকে দমদমা যাওয়ার পথে মুরগির খামার এলাকায় অভিযান চালিয়ে তারিকুল ইসলাম সজীবকে গ্রেপ্তার এবং তার কাছে থেকে ৬৭ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন। অপরদিকে ওই দিন থানার এসআই ফেরদৌস আলী উপজেলার শাঁওইল বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ সুজিত চন্দ্র বর্মনকে গ্রেপ্তার করেছে।