আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ       

                                   (বগুড়া) প্রতিনিধি: জুলাই-আগস্ট আন্দোলনে আহত সন্তানদের সুচিকিৎসার দাবিতে আবেগঘন বক্তব্য দিলেন ‘জুলাইয়ের মায়েরা’। শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দসহ অভিভাবকরা। বক্তারা বলেন, জুলাই আন্দোলনে মায়েদের ভূমিকা জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। সন্তানরা রাজপথে আন্দোলন করেছে, মায়েরাও রাজপথে গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন। সকলের ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচারের পতন ঘটেছে, তাদের ত্যাগ নতুন বাংলাদেশ এনে দিয়েছে। অনুষ্ঠানে ‘মাদার অব জুলাই’সহ জুলাই আন্দোলনভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।