আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারের ছালামীটিলা তাঁরা যুব সংঘের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 

মুফিদুল ইসলাম মুফিদ, সদর উপজেলা প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের ছালামিটিলা এলাকার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ছালামিটিলা তাঁরা যুব সংঘের উদ্যোগে দাখিল ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

আজ ২ জুলাই ২০২৫ ইং শনিবার ছালামীটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মেলনে কক্ষে উক্ত  সংবর্ধনা প্রদান করা হয়। 

সংবর্ধনা অনুষ্ঠানে মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও মুফিদুল ইসলাম এর সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ ও মৌলভীবাজার জেলা জামে মসজিদের ইমাম ও খতিব  মুফতি মাওলানা শামছুল ইসলাম।  

প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন – মৌলভীবাজার সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর রফি উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অভয়চরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদুর রহমান। কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলমগীর আলম। মাইজপাড়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাও. শাহ মোঃ মুজাহিদ আলী। শ্যামেরকোনা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাও. জাহিদুল ইসলাম। 

এছাড়া আরো বক্তব্য রাখেন – মোঃ জুয়েল মিয়া, মোঃ রিয়াজ উদ্দিন ও মোঃ রুসেল প্রমূখ । 

মোঃ নাইম আহমদ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। এরপর ইসলামী সংগীত পরিবেশন করেন মোঃ রমজান আলী। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এলাকার প্রবীণ  মুরব্বি মোঃ ফারুক মিয়া, মোঃ সুফিয়ান মিয়া, খালিছুর রহমান, আব্দুল মুবিন মেম্বার, তরিক মিয়া, আব্দুর রউফ, বশির মিয়া, জুবায়ের আহমদ, ছালামীটিলা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি কামরুল ইসলাম, তাঁরা যুব সংঘের উপদেষ্টা  মোঃ রফিক মিয়া ও মোঃ সুজন মিয়া প্রমূখ। 

সংবর্ধনা অনুষ্ঠান প্রদান শেষে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।