আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নওগাঁয় বিএনপির কর্মিসমাবেশ অনুষ্ঠিত

শিমুল হাসান, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে জমকালো আয়োজনের মধ্যদিয়ে গোনা ইউনিয়ন বিএনপির কর্মিসমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গোনা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ৩নং গোনা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজনে ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ মো. এছাহক আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন। এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দদের ও ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের ফুল দিয়ে বরণ করা হয়। আলোচনা সভা শেষে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ মো. এছাহক আলীর ৬০তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা আগামীর বাংলাদেশের দেশনায়ক তারেক রহমানের আদর্শকে বুকে ধারণ করে ভালোবাসার মাধ্যমে ধানের শীষে ভোট প্রার্থনা করার আহ্বান জানান। আগামীতে যেন আ’লীগ নামক ফ্যাসিস দলের কেউ এই বাংলার মাটিতে কোন প্রকারের অরাজকতা সৃষ্টি করতে না পারে সেই জন্য বিএনপির প্রতিটি কর্মীকে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়।