আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে দৈনিক ডেসটিনির প্রতিনিধি রিপন কান্তি ধরের জন্মদিন পালন

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে দৈনিক ডেসটিনি পত্রিকার প্রতিনিধি, বাংলাদেশ পোয়েটস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি, ছড়াকার ও সঙ্গীতশিল্পী রিপন কান্তি ধর রুপক এর ৪৫তম শুভ জন্মদিন পালন করা হয়েছে।

শনিবার (২ আগষ্ট) সন্ধ্যায় মৌলভীবাজার শহরতলীর মাতারকাপনস্থ মৌলভীবাজার পলি টেকনিক্যাল ইনস্টিটিউট এর পাশে বাউলশিল্পী বিনয় কান্তি দেবনাথের বাড়িতে সংগীত-নৃত্য পরিবেশনা এবং আনন্দ উদ্দিপনায় পালিত জন্মদিনের অনুষ্ঠানটি মধ্যরাত ১টা পর্যন্ত ছিল সরগম। পরে নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

দৈনিক ডেসটিনি পত্রিকার সৌজন্য উপহার কেক কেটে শুরু হওয়া জন্মদিন উদযাপন অনুষ্ঠানে কমিউনিটি রেডিও পল্লীকন্ঠের প্রযোজক সংগীতশিল্পী দুলাল রায়, মৌলভীবাজার উদীচী শিল্পগোষ্ঠীর সহ-সাধারণ সম্পাদক এড. মনতোষ দাস, ডাঃ হিমাচল দত্ত, পান্না কান্তি পাল, মঞ্জু দেবনাথ, লোকনাথ ধামাইল শিল্পগোষ্ঠীর কর্ণধার শিল্পী অঞ্জনা দাস, শিক্ষক বিকাসিন্ধু দেবনাথ রানা, চিত্রা রায়, বাবুল দেব, শ্রাবন্তি দেবনাথ, ষষ্ঠী দেবনাথ, ঐশী দাস, সম্পা রায়, পিন্স রায় পিউ, বিষ্ণু রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান চলাকালীন স্যোস্যাল মিডিয়ার মাধ্যমে সংযুক্ত ছিলেন বাংলাদেশ পোয়েটস ক্লাব চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতি (বিজেএসডব্লিউএ) আহবায়ক কবি সালেহ আহমদ (স’লিপক) সহ ডেসটিনি ২০০০ এর আত্মনিবেদিত কর্মীবৃন্দরা। এছাড়াও দিবসের প্রথমপ্রহর থেকে শুরু করে দিনব্যাপী স্যোস্যাল মিডিয়া, মুঠোফোন, ক্ষুদেবার্তার মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে জন্মদানের শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

জন্মদিন উপলক্ষে যারা অনুষ্ঠানমালা সাজিয়েছেন এবং সরাসরি ও বিভিন্ন মাধ্যমে প্রীতি-শুভেচ্ছা, ভালোবাসা জানিয়েছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রিপন কান্তি ধর রুপক।