আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নওগাঁয় মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ে উদ্যোগে ৩৬ জন শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট সাটিফিকেট চেক বিতরণ 

শিমুল হাসান,( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি আওতায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৬ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। রোববার (৩ আগস্ট) বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজন নওগাঁ জেলা শিক্ষা অফিসার মো. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের প্রশিক্ষণ সমন্বয়কারী কর্মকর্তা শাহাদৎ হোসেন, জেলা মাধ্যমিক অফিসের সহকারী পরিদর্শক আসমা সাদিয়া ও মাহমুদা বানু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাফিউল আলম। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বদলগাছী সরকারি মডেল পাইলট হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাফফর হোসেন, মাদ্রাসা সুপার আঃ গাফ্ফার, লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি তরিকুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু জর গিফারী। শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের ছাত্র মারুফ হোসেন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আয়েশা সিদ্দিকা। বক্তব্য শেষে প্রধান অতিথি ৩৬ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট, সার্টিফিকেট ও চেক বিতরণ করেন।