আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া আদমদীঘিতে নতুন বাংলাদেশ গঠনে তারুণ্যের ভূমিকা নিয়ে বেডো সমৃদ্ধি কর্মসূচির সভা

(বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে ‘৩৬ জুলাইয়ের স্বপ্ন: নতুন বাংলাদেশ গঠনে তারুণ্যের ভূমিকা’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে বেডো সমৃদ্ধি কর্মসূচি। আজ বুধবার বেলা ১১ টায় উপজেলা কনফারেন্স রুমে বেডোর বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সার্বিক সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়। বেডো সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচির সমন্বয়কারী তরিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শিবনাথ চন্দ্র পালের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার আল আমিন, উপজেলা শিক্ষা অফিসার আবদুর রহিম প্রধান, বেডো সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমীন ও বেডো সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্রের স্বেচ্ছাব্রতী শিক্ষক সুমাইয়া আক্তার প্রমূখ। সভা শেষে বেডো সমৃদ্ধি কর্মসূচিভুক্ত এলাকায় সামাজিক কর্মকান্ডে বিশেষ ভূমিকা রাখার জন্য ১০জন কিশোরী, তরুণ ও প্রবীণকে পুরস্কৃত করা হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসার আল আমিন বলেন, তারুণ্য শক্তি, পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। তরুণরাই পারে দেশের ক্রান্তিলগ্নে হাল ধরতে। তরুণদের টগবগে রক্তগরম তেজ অসম্ভবকে সম্ভব করতে পারে। একটি দেশের যেকোনো সময়ের চিত্রনাট্য প্রেক্ষাপট পাল্টানোর অবদান থাকে তরুণদের। বাংলাদেশের অতীত ইতিহাস ঘাঁটলেও দেখা যাবে দেশের প্রতিটি ক্রান্তিকালে তরুণরাই মানবঢাল হয়ে কাজ করেছে।