আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে ছিনতাইকারীদের হামলায় কলেজ শিক্ষক গুরুতর আহত

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে ছিনতাইকারীদের হামলায় তফজ্জুল হোসেন নজরুল (৩৫) নামে এক কলেজ শিক্ষক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে শ্রীমঙ্গলের নতুনবাজার থেকে শাপলাবাগ যাওয়ার গলিতে এ ঘটনা ঘটে।

আহত নজরুল কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের রণচাপ গ্রামের বাসিন্দা মাহমুদ আলী মাস্টারের ছেলে। তিনি বর্তমানে জুড়ী উপজেলার তৈয়বুন্নেছা খানম সরকারি ডিগ্রি কলেজে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নজরুল সিন্দুখান রোডের বাসায় ফেরার পথে শাপলাবাগের রেলওয়ে এলাকায় পৌঁছালে তিনজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। এরপর তারা পাথর ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে টাকাপয়সা ছিনিয়ে নেয়।

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে মৌলভীবাজার লাইফ লাইন হাসপাতালে নেওয়া হয়। পরে ঘন ঘন বমি এবং মাথায় গুরুতর জখম হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেট পপুলার হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানকার আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, “ তিনি রাতে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনার ব্যাপারে খোঁজখবর নেওয়ার চেষ্ঠা করেছেন। প্রয়োজনীয় তথ্য পাননি। অপেক্ষায় আছেন আহত শিক্ষক সুস্থ্য হয়ে আসার।