আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

চাতলাপুর স্থল শুল্ক স্টেশন ও চেকপোস্ট পরিদর্শনে সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী চন্দর শেখর


কমলগঞ্জ ও কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন ও চেকপোস্ট পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার শ্রী চন্দর শেখর। বৃহস্পতিবার (৭ আগষ্ট) দুপুর সাড়ে ১২টায় ডেপুটি হাইকমিশনার শ্রী চন্দর শেখর কুলাউড়ার শরিফপুর ইউনিয়নের সীমান্তবর্তী চাতলাপুর স্থল শুল্ক স্টেশন ও চেকপোস্ট পরিদর্শন শেষে এলসি স্টেশন ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।  
চাতলাপুর চেকপোস্টের অভিবাসন কর্মকর্তা উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম সিলেটে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনারের এ অভিবাসন কেন্দ্র পরিদর্শণের সত্যতা নিশ্চিত করেন। এসময় চাতলাপুর স্থল শুল্ক স্টেশন এর রাজস্ব কর্মকর্তা মো: তারিফ মিয়া, কুলাউড়া থানার ওসি ওমর ফারুক, চাতলাপুর এলসি স্টেশন ব্যাবসায়ী সমিতির সভাপতি মুর্শেদুর রহমান সেজু, ব্যবসায়ী নেতা সলিল শেখর দত্ত, কাজী বদরুল ইসলাম, সাইফুর রহমান রিমন, আলম খান সুমন, মো: ফখরু উদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। ভারতীয় ডেপুটি হাই কমিশনার শ্রী চন্দন শেখর বৃহস্পতিবার দুপুরে চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে পৌঁছলে চাতলাপুর এলসি স্টেশন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরিদর্শনকালে চাতলাপুর অভিভাসন কেন্দ্রের জনবলসহ সুবিধা-অসুবিধার বিভিন্ন দিকযাচাই বাছাই এবং যাত্রীদের সেবার মান উন্নত করার জন্য দিক নির্দেশনা দেন।পরিদর্শন শেষে তিনি জুড়ী উপজেলার বটুলি স্থল শুল্ক স্টেশন ও চেকপোস্ট পরিদর্শন করেন।
এ সময় ব্যবসায়ী প্রতিনিধি, স্থানীয় কর্তৃপক্ষ, বিজিবি ও বিএসএফের সাথে কথা বলেন এবং স্থানীয় আমদানি-রপ্তানীকারক সমিতির সমস্যাসহ দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা করেন। ব্যবসায়ীদের জন্য ভারতের বিজনেস ভিসা সহজ করার জন্য দাবি জানান ব্যবসায়ী প্রতিনিধিরা। এ সময় ভারতীয় ডেপুটি হাই কমিশনার ধৈর্য্য সহকারে ব্যবসায়ীদের কথা শুনেন এবং ব্যবসায়ী ভিসা জটিলতা সমাধানের আশ্বাস প্রদান করেন। তিনি সীমান্ত নিরাপত্তা এবং দু’দেশের সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এই পরিদর্শন করেছেন বলে জানা গেছে।