আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া আদমদীঘিতে ৪০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

  (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ৪০ পিস ট্যাপেন্টাডলসহ শামসুজ্জামান ওরফে মাসুম (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ আগষ্ট) রাতে আদমদীঘির মুরইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শামসুজ্জামান ওরফে মাসুম আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির বিনাহালী পশ্চিমপাড়ার আবু জাহিদ মন্ডলের ছেলে। আদমদীঘি থানা পুলিশ জানান, বুধবার রাতে আদমদীঘি উপজেলার মুরইল বাজার এলাকায় মাদক বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিক্তিতে পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে শামসুজ্জামান ওরফে মাসুমকে আটক করে। এসময় অপর মাদক কারবারিরা পালিয়ে গেলেও শামসুজ্জামান ওরফে মাসুমের হেফাজত থেকে ৪০ পিস নেশার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারি শামসুজ্জামান ওরফে মাসুমের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে পরদিন বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে। #