আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

সিলেট জেলা প্রশাসক বরাবরে জমিয়তের স্মারকলিপি প্রদান 

–

ঢাকায় জাতিসংঘের মানবাধিকারের আঞ্চলিক অফিসের চুক্তি বাতিল করতে হবে। 

★

সু-শাসন ও ইসলামি মূল্যবোধ ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন পরিচালনা করে আসছে প্রাচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার কাতারে একাকার হয়ে অগ্রণী ভূমিকা পালনকারী এই দল অন্তর্বর্তী সরকারকেও সার্বিক সহযোগিতা করে আসছে। সম্প্রতি ইন্টেরিম সরকার দেশের রাজনৈতিক দলগুলোর সাথে কোনোরূপ আলোচনা ছাড়াই ঢাকায় জাতিসংঘের মানবাধিকারের আঞ্চলিক অফিস স্থাপনের ৩ বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষর করেছে, যা দেশের জনগণের মাঝে উদ্বেগ সৃষ্টি করেছে। এমতাবস্থায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনে করে এ চুক্তির ফলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, সমকামিতা-ট্রান্সজেন্ডার ও বাকস্বাধীনতার নামে এদেশের ৯০-৯২% মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মত বিতর্কিত বিষয়গুলোকে জাতিসংঘের এই কমিশন মানবাধিকারের অন্তর্ভুক্ত মনে করবে। বাংলাদেশের বিচার ব্যাবস্থা ও মানবাধিকার কমিশনের স্বাধীনতা বিপন্ন হবে। বহুল আলোচিত পার্বত্য অঞ্চল নিয়ে আলাদা একটি খৃষ্টান রাজ্য প্রতিষ্ঠার পথ সুগম হবে। আবহমানকাল থেকে চলে আসা বাংলাদেশের মুসলিম পারিবারিক ঐতিহ্য বিনষ্ট হবে এবং সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ আক্রান্ত হবে। 

আজ ০৭ আগস্ট সিলেট জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদানের পরবর্তী জমিয়ত নেতৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন। 

ঢাকায় জাতিসংঘের মানবাধিকারের আঞ্চলিক অফিস স্থাপনের প্রতিবাদে জমিয়তের সারাদেশব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে  সিলেটেও স্মারকলিপি প্রদান করেন সিলেট জেলা উত্তর-দক্ষিণ ও মহানগরীর নেতৃবৃন্দ। 

এসময় উপস্থিত ছিলেন- জেলা উত্তরের সভাপতি শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানিগঞ্জী ও সাধারণ সম্পাদক এবাদুর রহমান কাসেমী, মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল মালিক চৌধুরী, সহ-সভাপতি প্রিন্সিপাল মাহমুদুল হাসান, দক্ষিণ জেলার সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুশতাক আহমদ চৌধুরী, শিব্বির আহমদ, মাওলানা খলিলুর রহমান, উত্তর জেলার সিনিয়র সহ-সভাপতি নূর আহমদ কাসেমী ও মাওলানা আব্দুল হাই, যুগ্ম সম্পাদক কবির আহমদ, দক্ষিণের সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন, মহানগরীর যুগ্ম সম্পাদক মাওলানা আহমদ সগির, রেজাউল করিম, শাহ আদনান, আফজাল হোসেন, আবুল খয়ের ও আব্দুল্লাহ মাহফুজ প্রমুখ।