আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে প্রকাশ্যে দূর্বত্তদের হাতে ব্যবসায়ী রুবেল খুন

মুফিদুল ইসলাম মুফিদ, সদর উপজেলা প্রতিনিধি, মৌলভীবাজার : 

মৌলভীবাজার পৌর শহরের শমশেরনগর রোডে অবস্থিত ‘এফ রহমান ট্রেডিং’ নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ব্যবসায়ী রুবেল আহমদ (৩৮) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত রুবেল আহমদের দোকানে প্রবেশ করে অতর্কিতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের সিএনজি অটোরিকশা চালকরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হলে রাতেই তিনি মৃত্যুবরণ করেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রুবেল আহমদ কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

উল্লেখ্য, মৌলভীবাজার পৌরসভার পার্কে প্রকাশ্যে ছুরিকাঘাতে আইনজীবী সুজন মিয়াও নিহত হন। সেই রেশ কাটতে না কাটতে এই ধরনের আরেকটি হত্যাকান্ড ঘটে গেলো। ঘটনাগুলো শহরের জননিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে জনমনে ।