কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ বসতঘর থেকে সাবেক ইউনিয়ন ছাত্রদল সভাপতি আব্দুর রাহিম রাফি (২৪) এর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। এটি পরিকল্পিত খুন বলেই ধারণা করা হচ্ছে। তবে কোনো কারণ অনুমান করতে পারছেন না পরিবারের সদস্যরা। নিহত আব্দুর রাহিম রাফি রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। তিনি সিদ্ধেশ্বরপুর গ্রামের মৃত আব্দুস ছাত্তার এর ছেলে ও মুন্সীবাজার বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের ভাতিজা ।
জানা যায়, শনিবার দুপুরে উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামের নিজ বসতঘর থেকে গলা কাটা অবস্থায় রাফির লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুর রাহিম রাফি রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।
নিহত রাফির বন্ধু প্রতিবেশী সামি জানায়, সকালে রাফি একটু দেরী করে ঘুম থেকে উঠতো। শনিবার সকালে আমরা একটা কাজে যাওয়ার কথা ছিল। কিন্তু সকাল গড়িয়ে দুপুর চলে আসলেও ঘুম থেকে রাফি না উঠায় আমি তাকে ডেকে তোলার জন্য তার ঘরে গিয়ে দরজায় ধাক্কা দিলে দরজা খোলে যায়। তখন ঘরের ভিতরে আলো না থাকায় অন্ধকারের মধ্যে রাফিকে ডাকতে ডাকতে কোন শব্দ না পাওয়ায় তার বিছানার পাশে গেলে ভিজা কিছু হাতে লাগলে তখন আলো জ্বালাই। আলো জ্বালিয়ে দেখি রাফির রক্তাক্ত দেহ খাটে পড়ে আছে। তখন সাথে সাথে রাফির পরিবারের সদস্য আব্দুল হাদিকে জানাই। হাদি কমলগঞ্জ থানা পুলিশে খবর দেয়।
রাফির চাচাতো ভাই আব্দুল হাদি চৌধুরী জুমন জানান, গত শুক্রবার রাফির স্ত্রী তাদের ২ সন্তানকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে চলে যায়। রাতে বাড়ীতে রাফি ঘরের মধ্যে একাই ঘুমাতে যায়। দুপুরে সামি আমাকে জানায় রাফিকে কারা হত্যা করেছে।
মুন্সীবাজার ইউনিয়ন চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। রাফি খুব ভালো একটা ছেলে ছিল। তারা দুই ভাই ছোট ভাই মাদ্রাসায় থেকে লেখাপড়া করে। বাবার মৃত্যুর পর পরিবারের দেখভাল সব রাফিই করতো। আমার জানামতে তার কারো ঝামেলা ছিল না। এই হত্যাকা-ের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টাšমূূলক শাস্তির দাবি জানান তিনি।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবি জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এদিকে খবর পেয়ে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) নোভেল চাকমা ও পিবিআইর পরিদর্শক বিকাশ চন্দ্র দাশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
নোট: ছবি সংযুক্ত।
কমলগঞ্জে চা বাগানের সেকশন থেকে চা শ্রমিকের লাশ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের সেকশনের মাঝে আকাশমনি গাছের ডালের সাথে গলায় গামছা পেছিয়ে বিপুল কল (৫৫) এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ আগষ্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বিপুল কল পাত্রখোলা চা বাগানের পোস্ট অফিস রোডের মৃত রামো কলের ছেলে।
মাধবপুর চা বাগানের সেকশন পাহারাদার উত্তম ভর জানায়, সকাল ১১ টার দিকে সেকশন ডিউটি করতে গিয়ে মাধবপুর লেকের বাংলো রোডের টিলা বাংলো পাহাড়ের পাদদেশে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখি। বারবার জিজ্ঞেস করেও কোন উত্তর না পেয়ে তার পাশে এসে দেখি আকাশমনি গাছের ডালের সাথে গলায় গামছা পেছানো অবস্থায় এক বৃদ্ধ লোক ঝুলে রয়েছে। বিষয়টি আমার সুপারভাইজারকে জানালে তিনি বাগান কর্তৃপক্ষে জানান। তবে এই লোকটি মাধবপুর চা বাগানের কোন শ্রমিক নয়। তার সাথে দুটো শপিং ব্যাগে ব্যবহারিক কাপড় ছিল।
কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, চা বাগানের সেকশনে এক বৃদ্ধের লাশ পাওয়ায় খবরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। প্রথমে লাশের পরিচয় মিলেনি। পরবর্তীতে মাধবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মহিলা সদস্য বীনা রাণী তার পরিচয় নিশ্চিত করেন।
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রতিবাদ ও এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগষ্ট) সকাল ১১টায় কমলগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধনে প্রেসক্লাবের আহ্বায়ক এম, এ, ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক রাজাসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিন ছিলেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সাহসী কণ্ঠস্বর। তার হত্যাকন্ড শুধু সাংবাদিক সমাজ নয়, পুরো জাতির জন্য গভীর শোক ও ক্ষোভের বিষয়। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি দেশের সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। মানববন্ধনে কমলগঞ্জে কর্মরত বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






