আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় প্রতিপক্ষের হামলায় স্বামী ও স্ত্রীসহ ৭ জন আহত : গ্রেপ্তার ২

 ( বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা, নারীকে শ্লীলতাহানি, লুটপাট ও মারপিটের ঘটনায় স্বামী-স্ত্রী সহ একই পরিবারের ৭ জন আহত হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে করা মামলায় পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মরিচতলা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে মজনু মিয়া (৩২) ও গনি সেখের ছেলে শফিকুল ইসলাম (৫৫)। গ্রেপ্তারকৃতদের শনিবার (৯ আগস্ট) দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে শুক্রবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করেছে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার মরিচতলা গ্রামের সোলায়মান আলী সরকারের সাথে প্রতিবেশী মজনু মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ রয়েছে। এ অবস্থায় মজনু ও তার লোকজন ৫ আগস্ট সকাল সাড়ে ৮টায় সোলায়মান আলীর বাড়ি গিয়ে হামলা চালায়। তাদের হামলায় সোলায়মান আলী (৮৫), তার স্ত্রী সুফিয়া খাতুন (৬০) ও একই পরিবারের ঝিনুক খাতুন (১৬), ফাতেমা খাতুন (১০), আলপনা খাতুন (২৫), মলি খাতুন (৩০), বৃষ্টি খাতুন (১৫) আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

এছাড়া হামলাকারীরা সোলায়মান আলীর স্ত্রীকে শ্লিলতাহানী করার পাশাপাশি আহত নারীদের কাছ থেকে স্বর্ণালংকার লুট করেছে। এ ঘটনায় সোলায়মান আলীর ছেলে হেলাল উদ্দিন বাদি হয়ে শুক্রবার থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মজনু মিয়া ও শফিকুল ইসলাম সহ ১২ জনকে আসামি করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।