আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নওগাঁয় বিএমএসএফ এর বিক্ষোভ সমাবেশ

শিমুল হাসান,( নওগাঁ) প্রতিনিধি : দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের ষ্টাফ রির্পোটার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা এবং দৈনিক বাংলাদেশের আলোর গাজীপুর প্রতিনিধি সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নওগাঁ জেলা শাখা। শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় নওগাঁর মুক্তির মোড় শহীদ মিনারের সামনে বিএমএসএফ নওগাঁ জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেনের নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যা ও সাংবাদিক আনোয়ারকে মধ্যযুগীয় কায়দায় ইট দিয়ে থেঁতলে আহত করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানান। তারা অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা “সাংবাদিক নির্যাতন বন্ধ করো,” “তুহিন হত্যার বিচার চাই,” এবং “হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক” ইত্যাদি স্লোগান দেন। বিএমএসএফ নওগাঁ জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন তার বক্তব্যে বলেন, “সাংবাদিকদের ওপর একের পর এক হামলা ও হত্যাকাণ্ড প্রমাণ করে যে, দেশে গণমাধ্যমকর্মীরা আজ ভয়াবহ নিরাপত্তাহীনতায় ভুগছেন। গাজীপুরে সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা এবং সাংবাদিক আনোয়ারের ওপর বর্বরোচিত হামলা শুধু ব্যক্তি নয়, এটি গোটা সাংবাদিক সমাজ, স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত মত প্রকাশের উপর সরাসরি আঘাত।” তিনি আরও বলেন, “একজন সাংবাদিক তার দায়িত্ববোধ থেকে সমাজের কিছু কুৎসিত চিত্র জনসম্মুখে তুলে ধরতে চেয়েছিলেন, আর সেই দায়েই তার জীবন দিতে হলো। আরেকজনকে চাঁদাবাজির সংবাদ প্রকাশের জের ধরে পুলিশের সামনেই ইট দিয়ে থেঁতলে রক্তাক্ত করা হলো। এটা কোনো সভ্য রাষ্ট্রে মেনে নেওয়া যায় না।”মোফাজ্জল হোসেন সরকারের প্রতি এই ঘটনাগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করে দোষীদের দ্রুত বিচারের মুখোমুখি করার আহ্বান জানান। তিনি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি স্বতন্ত্র কমিশন গঠনেরও দাবি জানান। যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম হেলাল তার বক্তব্যে বলেন, সকল সাংবাদিকের পক্ষ থেকে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে জনসম্মুখে ফাঁসির মাধ্যমে বিচার সম্পন্ন করার জোর দাবি জানান। তিনি এই মাফিয়া চক্রের মূল হোতাকে খুঁজে বের করারও অনুরোধ করেন এবং প্রশ্ন তোলেন, “কার সাহসে, কার ইন্ধনে এতো বড় ঘটনা ঘটালো তা জানতে চায় বাংলাদেশের মানুষ।” বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বিএমএসএফ নওগাঁ জেলা শাখার সহ-সভাপতি এস.এম মোস্তাক হোসেন, এ.কে.এম ফজলে মাহমুদ ও কিউ.এম সাঈদ টিটো; সাধারণ সম্পাদক হাবিবুর রহমান; যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম হেলাল ও খসরু বাসার; সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রাকিব; সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হক; অর্থ সম্পাদক শহীদ প্রামানিক; দপ্তর সম্পাদক মো. মাসুদ রানা; প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব সরকার; গণমাধ্যম সম্পাদক ফয়সাল আহমেদ; আইন বিষয়ক সম্পাদক মোস্তফা আলী; বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. রায়হান আলী; এবং কার্যকরী সদস্য তন্ময় ভৌমিক , গৌতম কুমার মহন্ত, মো. আব্দুল মজিদ, মো. মাহবুব জামান সেতু, মো. আব্দুর রাজ্জাক, মো. সেলিম সরদার , এম.পি মহব্বত আলী, মো. আলমগীর হোসেন, মো. সোহেল রানা  ও মো. মাহমুদুন্নবীসহ অন্যান্য সাংবাদিকরা  এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।