আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় তরুণীকে গণধর্ষণের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে এক তরুণীকে গণধর্ষণ মামলার দুই আসামিকে পাবনার চাটমোহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে আসামির আত্মীয়ের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃতরা হলেন- শাজাহানপুর উপজেলার জালশুকা এলাকার মৃত পালওয়ানের ছেলে শাহাদৎ হোসেন (৩০) এবং একই এলাকার আফছার আলীর ছেলে  আশরাফুল শেখ (৪১)। সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক। পুলিশের এই কর্মকর্তা জানান,  স্বামীহারা সংসারে দুই সন্তান নিয়ে জীবনযাপন করছিলেন এক তরুণী। বগুড়া শহরের নিউ মার্কেট এলাকায় একটি বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন তিনি। এ সময় তার সঙ্গে আসামি শাহাদৎ হোসেনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৩১ জুলাই দুপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে শাহাদৎ তরুণীকে সাতমাথায় ডেকে নেয়। এরপর ব্যাটারি চালিত অটোতে শহরের বিভিন্ন এলাকা ঘুরিয়ে সন্ধ্যায় শাজাহানপুরের জালশুকা এলাকায় নিয়ে যায়। রাত আটটার দিকে শাহাদৎ ও তার দুই সহযোগী জঙ্গলের মধ্যে নিয়ে তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।  এ ঘটনায় ভিকটিমের মা শাজাহানপুর থানায় মামলা করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাবনার চাটমোহর এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়৷  তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিদের সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।