আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের আয়োজনে দেশের প্রবীণতম ব্যক্তির জন্মদিন পালন


শ্রীমঙ্গল(মৌলভীবাজার)সংবাদদাতা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মেকানীছড়া চা বাগানে দেশের অন্যতম প্রবীণ নাগরিক রাম সিং গড়ের জন্মদিন উদযাপন করেছে উপজেলা প্রশাসন। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বুধবার (৬ আগস্ট) তিনি ১২০ বছরে পা রেখেছেন।

বিকেলে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইসলাম উদ্দিন তার বাড়িতে উপস্থিত হয়ে কেক কেটে জন্মদিনটি উদযাপন করেন। এ সময় রাম সিং গড়ের হাতে উপহার সামগ্রীও তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মিনান কান্তি দাস, প্রকল্প কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও স্থানীয় চা শ্রমিকরা।

রাম সিং গড় পেশাগত জীবনে মেকানীছড়া চা বাগানের একজন চা শ্রমিক ছিলেন। বর্তমানে অবসর জীবনে তিনি সুস্থ ও সবল আছেন। ইউএনও মোহাম্মদ ইসলাম উদ্দিন জানান, “এই বয়েসেও তার চোখে তেমন দুর্বলতা নেই, চশমা ছাড়া পড়তেও পারেন, লিখতেও পারেন। শরীরে কোনো রোগবালাইও নেই।”

রাম সিং গড় নিজে দাবি করেন, জাতীয় পরিচয়পত্রে তার বয়স কম লেখা হয়েছে। প্রকৃতপক্ষে তার বয়স ১৩৬ বছর। এলাকাবাসীর মতে, তিনি বাংলাদেশের সবচেয়ে প্রবীণ ব্যক্তি।

রাম সিংয়ের বাড়িটি ভারত সীমান্তবর্তী নোম্যান্স ল্যান্ড এলাকায় অবস্থিত। এলাকাটি দুর্গম হওয়া সত্ত্বেও প্রশাসনের নজর রয়েছে সেখানে। ইউএনও মো: ইসলাম উদ্দিন জানান, “সেই এলাকায় বসবাসকারী ২৮টি পরিবারের জন্য সোলার বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি সরকার ইউনিয়ন পর্যায়ের সকল সুযোগ-সুবিধা ওই এলাকায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে।”