আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

রাজনগরে বাংলাদেশ কিল্ডারগার্টেন এসোসিয়েশন এর সংবাদ সম্মেলন


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ইং- এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অংশ গ্রহনের সুযোগ প্রদানের দাবীতে, রাজনগর মুক্তিযোদ্ধা ভবন -এর হল রুমে সংবাদ সম্মেলন করেছে রাজনগরে বাংলাদেশ কিল্ডারগার্টেন এসোসিয়েশন (গভঃ রেজিঃ নং এস-১০২৮/৯৮) মঙ্গলবার (১২ আগষ্ট) দুপুরে। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন রাজনগর উপজেলা শাখার সভাপতি মোঃ হারুনুর রাশীদ লিখিত বক্তব্য জানান- গত ১৫ জুলাই-২০২৫ইং, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্বাহী কমিটির সিন্ধান্ত মোতাবেক জারিকৃত পরিপত্রে, সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা-২০২৫ইং অনুষ্ঠিত হবে। কিন্তু, সেখানে কিল্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। বিগত জারিকৃত পরিপত্রটি বাতিল করে অনুষ্ঠিতব্য প্রাথমিক বৃত্তি পরীক্ষঅসহ প্রাথমিক শিক্ষার জন্য গৃহীত অন্যান্য যেকোন কার্যক্রমে প্রাথমিক শিক্ষায় অংশীজন হিসাবে কন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সমঅধিকার অক্ষুন্ন রাখার দাবী জানান। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী ও সময়োপযোগী অবদান রাখা কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার পরিপত্রটি বৈষম্যমূলক দৃষ্টান্ত স্থাপন করেছে। বিগত ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় স্ব স্ব প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণের মাধ্যমে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য অর্জন করেছে। জুলাই বিপ্লবে বৈষম্যের বিরুদ্ধে অনেক শিক্ষার্থীর আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত বর্তমান বৈষম্য বিরোধী সরকার। অন্তবর্তী সরকারের সময়ে কিন্ডারগার্টেনের কোমলমতি শিক্ষার্থীরা আবার সেই বৈষম্যের শিকার হোক এটা অপ্রত্যাশিত। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন রাজনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ঊষা কেজি স্কুল তেলিজুরীর প্রধান শিক্ষক মোঃ মোস্তফা বকস্ এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল (রা:) একাডেমির প্রধান শিক্ষক ছানা কান্ত শীল,কদমহাটা জে সি একাডেমি প্রধান শিক্ষক রিংকু চন্দ্র দাস, পাতাকুঁড়ি কিন্ডারগার্টেন এর সহকারী শিক্ষক পালবু মিয়া ও মিজানুর রহমান, রাজনগর কিন্ডারগার্টেন স্কুল এর সহকারী শিক্ষক শাওন মজুমদার, হলি চাইল্ড কেজি স্কুলের সহকারী শিক্ষক আমানুর রহমান, শাখাওয়াত মিতা কিন্ডারগার্টেন স্কুল এর প্রধান শিক্ষক লালী বেগম, কদমহাটা সর্দারশাহ কেজি স্কুলের সহকারী শিক্ষক সৈয়দ মাহতাব উদ্দিন, আরমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, সহকারী শিক্ষক গীতা রানী দেব, বেগম ছহিফা খাতুন (বিএসকে) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতি রানী দত্ত, কদমহাটা শিশু একাডেমি সহকারী শিক্ষক আজিজুর রহমান শিপু, শাহ পরান রাহ কিন্ডারগার্টেন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ শরফ উদ্দীন, ফুলকুড়ি কেজি স্কুল এর প্রধান শিক্ষক শামছুল ইসলাম, দ্যা রেডিয়েন্ট স্কুল এর প্রধান শিক্ষক মোঃ হোসেন আলী, বসন্ত প্রমিলা আদর্শ একাডেমির প্রধান শিক্ষক মিতালি রানী পাল, সহকারী শিক্ষক জেরিন আক্তার, রাজনগর পাইলট হাইস্কুলের সহকারী শিক্ষক অর্ণব দত্ত, দূররে সামাদ রহমান উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক মোঃ মতিউর রহমান ও শামীম আহমদ, খেয়াঘাটবাজার কেজি এন্ড জুনিয়র হাইস্কুলের সহকারী শিক্ষক কালাচাঁদ দাস ও দুলন দাস, মশরিয়া মেরিডিয়ান মডেল উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক মোঃ রুপন মিয়া প্রমূখ। সংবাদ সম্মেলন শেষে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা’র মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।