আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজার শ্রীমঙ্গলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের র‌্যালী, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, মশক বিরোধী অভিযান, শপথ বাক্য পাঠ, আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তা শ্রীমঙ্গলে যৌথ উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সুয়েব হোসেন চৌধুরী, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ প্রমুখ। অনুষ্ঠানে এমসিডা, ম্যাক বাংলাদেশ, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ইয়ুথ পিস এ্যাম্বাসেডর গ্রুপ(ওয়াইপিএজি), সৃস্টি সমাজ কল্যায়ন সংস্থা, কারিতাসসহ বিভিন্ন এনজিও সংগঠন অংশগ্রহণ করে।

অনুষ্ঠান শেষে যুব উন্নয়নের বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৪০ জনের মধ্যে সনদপত্র ও ব্যাগ বিতরণ করা হয়।

ছবি ক্যাপশন: ১, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিনপ্রশিক্ষণে অংশগ্রহণকারী একজনের হাতে সনদপত্র ও ব্যাগ তুলে দিচ্ছেন
২, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিনসহ দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ইয়ুথ পিস এ্যাম্বাসেডর গ্রুপ(ওয়াইপিএজি) এর সদস্যরা।