শমশেরনগর আলইসলাহ,তালামীযে ইসলামিয়ার পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) বাস্তবায়ন উদযাপন কমিটি গঠন সম্পন্ন।
বিশেষ প্রতিনিধিঃ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে শমশেরনগর ইউনিয়ন আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার যৌথ উদ্যোগে আগামী ১২ই রবিউল বেলা ০২ ঘটিকায় শমশেরনগর বাজারে মুবারক র্যালি বের হবে। এদিকে র্যালি বাস্তবায়ন ও পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উদযাপনের লক্ষ্যে ১১ আগস্ট, ঈদে মিলাদুন্নবী সা: প্রস্তুতি সভায় ইউনিয়ন আল ইসলাহের সম্মানিত উপদেষ্টা জনাব মো: বশীর উদ্দিন *পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বাস্তবায়ন কমিটি শমশেরনগর* ঘোষণা করেছেন।
ইউনিয়ন আল ইসলাহ্’র সভাপতি মাওলানা মোঃ হেলাল উদ্দিন’কে আহবায়ক ও ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক হাফেজ মোঃ নাজমুল ইসলাম’কে সদস্য সচিব করে ঘোষিত কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন মাওলানা হুসাইন আহমদ, ইশতিয়াক আহমেদ সৌরভ,হাফেজ মইনুল ইসলাম,বেলাল আহমেদ, সালাহউদ্দিন আহমেদ।
যুগ্ম সদস্য সচিববৃন্দ -নাঈম আহমেদ আরিয়ান, আনিসুজ্জামান শিপু,এছাড়াও ইউনিয়ন তালামীযের সকল দায়িত্বশীলবৃন্দ উক্ত কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন ।






