আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন


মৌলভীবাজার প্রতিনিধি : মাজারে আশেকান হিসাবে নারীর সাথে খাদেম এর সাথে পরিচয়, এবং সর্বশেষ আমেরিকা নেয়ার নামে নগদ টাকা নিয়ে প্রতারণাসহ একাধিক অভিযোগে বুধবার (১৩ আগষ্ট) বিকালে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন-ভুক্তভোগী খাদেম আজমল আলী সেন্টু। লিখিত বক্তব্য তিনি জানান- কুলাউড়া ১নং বরমচাল ইউনিয়ন এর খাদিমপাড়ায় অবস্থিত শাহ কালা (র:) মাজারে দেশে বিদেশের বিভিন্ন স্থান খেকে বক্ত আশেকানরা আসা যাওযা করেন সেই সুবাদে শামীমুন নাহার “শাহ কালার মাজা” আসেন। মাজারে খাদিম হিসেবে তার সাথে পরিচয়। পরিচয় এর সুত্র ধরে ১২ লক্ষ টাকার বিনিময়ে খাদেম-কে আমেরিকা নেবার প্রস্তাব দিলে তিনি সেই প্রস্তাব মেনে নিয়ে প্রায় ৭ লক্ষ ৫ হাজার ৭৫০টাকা দেন। পরবর্তীতে তাকে আমেরিকা না নিয়ে সময়ক্ষেপন ও টাল-বাহানা শুরু করলে তিনি টাকা দেয়া বন্ধ করে দেন। এর পর শামীমুন নাহার উক্ত খাদেমকে টাকা দেয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকেন। টাকা না দিলে মামলা দিয়ে জেলে পাটাবেন বলে হুমকি প্রদান করেন। খাদেম আজমল আলী সেন্টু-কে শামীমুন নাহার এর দায়েরকৃত রামপুরা থানার একটি মামলায় তাকে গ্রেফতার করে। পরবতীতে তিনি উক্ত মামলা থেকে বেখসুর খালাস হন। লিখিত বক্তব্য তিনি আরো বলেন- শামীমুন নাহার এর প্রতারণার বিষয়টি বুঝতে পেরে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত (সি.আর- মামলা নং-২৩৭/২০২২ ইং, তারিখ : ২২-মে ২০২২ইং মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে উক্ত মামলাটি সিআইডি তদন্ত করে প্রতিবেদন দাখিল করলে বিজ্ঞ আদালতে মামলাটি আমলে নেয়। বর্তমানে আমার মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। খাদেম আজমল আলী সেন্টু আরো জানান- গত ১১ আগষ্ট শামীমুন নাহার সংবাদ সম্মেলন করে তাকে জড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করেন। তিনি এ অপপ্রচার এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন- শামীমুন নাহার তার সাজানো সংবাদ সম্মেলনে নিজেই স্বীকার করেছেন, তার বিরুদ্ধে ২শত মামলা রয়েছে। তিনি এতো মামলার আসামী, তাহলে আপরারাই বিচার করুন, তিনি কতো ভালো লোক।