আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

ইফতেখার হোসেন কাশেমকে বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

 ইফতেখার হোসেন কাশেমকে বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে  স্পেন প্রবাসী বাংলাদেশ  প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা ইফতেখার হোসেন কাশেম এর দেশে আগমন উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে।

(১৩ আগস্ট) বুধবার সন্ধ্যা ৮ ঘটিকার সময় মামার বাড়ি রেস্টুরেন্টের হল রুমে বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি রুমান আহমদ এর সভাপতিত্বে ও বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মুফাদ আহমদ মুরাদ এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 গ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার প্রধান উপদেষ্টা ড.  মো: আবু তাহের।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল,বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা মো: তাজুদুর রহমান,  মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, দৈনিক গণজাগরণ পত্রিকার নির্বাহী সম্পাদক আনহার আহমদ সমশাদ।

 বক্তব্য রাখেন আল জাজিরার সাবেক প্রতিনিধি  সৈয়দ সেলিম আহমদ,  মামুনুর রহমান চৌধুরী মসু, মৌলভীবাজার অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সাধারণ সম্পাদক পায়েল আহমদ, বাংলাদেশ টুডে প্রতিনিধি পিন্টু দেবনাথ, দৈনিক দেশকাল প্রতিনিধি মুনায়েম খান, দেলোয়ার হোসেন প্রমূখ।

আলোচনা সভা শেষে স্পেন প্রবাসী যুবদল নেতা, বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা ইফতেখার হোসেন কাশেমকে সম্মাননা স্মারক  প্রদান করেন সাংবাদিক নেতৃবৃন্দরা