আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় অনলাইন জুয়ার পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক খুন     

বগুড়ায় অনলাইন জুয়ার পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক খুন                                                           

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় অনলাইন জুয়ার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মো. রাসেল (২৮) নামের এক যুবককে ছুরি কাঘাতে হত্যা করেছে এক কিশোর। বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চক সরতাজ সুলতানপুর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল একই এলাকার মো. আবু বক্করের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, রাতে স্থানীয় কিশোর সিয়াম রাসেলকে ঘুম থেকে ডেকে বাড়ির সামনে নিয়ে যায়। কথা কাটাকাটির একপর্যায়ে সিয়াম রাসেলের বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঢাকায় পালানোর পথে বনানী এলাকা থেকে পুলিশ সিয়ামকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে সে। পরে তার দেখানো স্থান থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত ধারালো চাকু। পুলিশ জানায়, অনলাইনের একাধিক অ্যাপসে একসঙ্গে জুয়া খেলতেন রাসেল ও সিয়াম। এক মাস আগে খেলায় সিয়ামের কাছে পাওনা ২২ হাজার টাকা দাবি করেন রাসেল। এ নিয়েই বিরোধের সূত্রপাত হয় এবং শেষ পর্যন্ত ঘটে হত্যাকাণ্ড। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং হত্যায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।##