আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নওগাঁ রাণীনগরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

শিমুল হাসান, (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ট্রেনে কাটা পড়ে বাবু প্রামানিক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌনে ৯টার দিকে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে রাণীনগর রেলস্টেশন এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত বাবু প্রামানিক নওগাঁ সদর উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের মৃত সোমসের প্রামানিকের ছেলে। নিহতের পরিবার, স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে রাণীনগর বাজারের উদ্দেশ্যে বেড়িয়ে আসেন বৃদ্ধ বাবু। সকাল সাড়ে ৮টার দিকে তিনি স্টেশন এলাকায় ঘোড়াফেরা করছিলেন। পৌনে ৯টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন রাণীনগর রেলস্টেশন অতিক্রম করছিল। এ সময় রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধ বাবু। সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজ বলেন, তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি রাণীনগর রেলওয়ে স্টেশনে উত্তরপাশে আসলে বাবু নামে ওই বৃদ্ধ অসাবধানতাবসত রেললাইন পার হচ্ছিলেন। ট্রেন আসলেও স্থানীয়রা তাকে অনেকবার ডাকলেও তিনি কোন কর্নপাত করেননি। এতে ট্রেনের ধাক্কায় রেললাইনে কাটা পড়ে মারা যান তিনি। মরদহে উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের স্বজনরা মরদেহ নিয়ে গেছে।