আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

(বগুড়া) প্রতিনিধি:   বগুড়ার আদমদীঘিতে উৎসবমূখর পরিবেশে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মাষ্টমি পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে আদমদীঘি চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির ও তালশন কেন্দ্রীয় কালিবাড়ী মন্দির হতে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হয়। এরপর মন্দির প্রাঙ্গনে জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটির সভাপতি বাদল কুমার মৈত্রের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিহির কুমার সরকারের সঞ্চালনায় ধর্মীয় আলোচনা সভায় বক্তব্য রাখেন থানার এসআই তরিকুল ইসলাম, এসআই হাবিব, বিএনপি নেতা ও সাংবাদিক খোন্দকার মেহেদী হাসান, চড়কতলা রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি ও পূজা উদযাপন ফ্রন্ট নেতা কানাই চন্দ্র প্রামানিক, মৃনাল কুমার সরকার, হিন্দু সম্প্রদায়ের নেতা নিতীশ চন্দ্র পাল, পূজা উদযাপন পরিষদ নেতা মোহন্ত সরকার, উদয় সরকার, মদন সরকার, ব্যাটেল মৈত্র, বলাই কুন্ডু, সুভাষ সরকার, জগাই কুন্ডু, রাধা মাধব মন্দির কমিটির নেতা হারান চন্দ্র প্রমূখ। অপর দিকে সান্তাহার রাধামাধব মন্দির ও সান্তাহার রেলওয়ে মন্দিরের আয়োজনে জন্মাষ্টমী মঙ্গল

শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পৃথক ওই দুটি মঙ্গল শোভা যাত্রায় উপস্থিত ছিলেন,উপজেলা পুজা 

উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সান্তাহার রেলওয়ে মন্দিরের সভাপতি সুভাষ 

ঘোষ, সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক উত্তম ঘোষ, 

সান্তাহার রাধামাধব মন্দিরের সভাপতি প্রদীপ সরকার, সাধারণ সম্পাদক উত্তম ভৌমিক সহ 

শত শত ভক্তবৃন্দ।