আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ দুইশো কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ দুইশো কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকালে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে ইউরোপিয়ান কমিউনিটি ফান্স এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মদন মোহন কলেজের অধ্যক্ষ (অব.) বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ড. আবুল ফতেহ ফাত্তাহ।

শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রভাষক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারী কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর রফি আহমদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন ও শ্রীমঙ্গল আনওয়ারুল উলুম ফাযিল মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা আব্দুল লতিফ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক সালাহ উদ্দিন ইবনে শিহাব। এছাড়া বক্তব্য রাখেন মাওলানা আমির হামজা, মাওলানা আব্দুল মুমিন, মিজানুর রহমান, ইউরোপিয়ান কমিউনিটির পক্ষে আবু সুফিয়ান রায়হানসহ বিভিন্ন স্কুল ও মাদরাসার শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।

কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলার প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।

ছবি ক্যাপশন: শ্রীমঙ্গল: ১, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট মদন মোহন কলেজের অধ্যক্ষ (অব.) বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ড. আবুল ফতেহ ফাত্তাহ

২, শনিবার সকালে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে ইউরোপিয়ান কমিউনিটি ফান্স এর আয়োজনে সংবর্ধনা