আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজার সদরে নবাগত ইউএনও সাথে সাংবাদিক ইউনিয়নের মতবিনিময়

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাজিব হোসেনের সাথে মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্যদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার আইন-শৃঙ্খলা, উন্নয়ন কর্মকাণ্ড, এবং সাংবাদিকদের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়।  

সভায় ইউএনও মোঃ রাজিব হোসেন দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতায় সমস্ত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। তিনি সাংবাদিকদের সাথে সমন্বয় করে জনগণের সেবা ও প্রশাসনিক কার্যক্রম আরও স্বচ্ছ ও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেন। আইন-শৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে প্রতিশ্রুতি।

মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ জাফর ইকবালের নেতৃত্বে এ সভায় উপস্থিত ছিলেন ইউনিয়নের সহ-সভাপতি মোহাম্মদ মাহমুদুর রহমান, মুক্তিবাণী নিউজ এর সম্পাদক মনিরুজ্জামান মনির, বিশ্বজিৎ কর (সহকারী বার্তা সম্পাদক দৈনিক মৌমাছি কন্ঠ) সাংবাদিক সমশাদ আহমদ, দুরুদ আহমেদ, তরফদার মামুনুর রশীদ মামুন, পায়েল আহমদ, ফজলুর রহমান, এনামুল হক আলম, সাইফুল ইসলাম, মহসিন আহমদ, জুসেফ আলী, এছাড়া জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ। সাংবাদিকরা ইউএনওর কাছে স্থানীয় অবকাঠামো উন্নয়ন, সাংবাদিক নির্যাতন রোধ, এবং প্রশাসনিক জটিলতা দূর করার দাবি তুলে ধরেন।

ইউএনও মোঃ রাজিব হোসেন তার দায়িত্ব গ্রহণের পর থেকেই মৌলভীবাজারের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন এবং এ লক্ষ্যে সাংবাদিকদের ভূমিকাকে অপরিহার্য হিসেবে উল্লেখ করেন। মতবিনিময় শেষে সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ইউএনওর নতুন দায়িত্বে সাফল্য কামনা করা হয়।