আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নওগাঁ রাণীনগরে পুলিশের অভিযানে একজন আটক

শিমুল হাসান, (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামী বাহাদুর (৩০) কে আটক করে জেলা হাজতে পাঠিয়েছে থানা পুলিশ। আটক বাহাদুর উপজেলার মিরাট ইউনিয়নের মিরাট দক্ষিণ পাড়া গ্রামের জফির সরদারের ছেলে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাফিজ মো: রায়হান জানান বাহাদুর নিয়মিত ও ওয়ারেন্টভুক্ত একজন আসামী। কয়েকদিন ধরে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে আটকের চেস্টা চালিয়ে আসছিলো। কিন্ত খুবই চতুর বাহাদুর পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় এবং কয়েক দিন ধরে আত্মগোপনে ছিলো। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বাহাদুরকে আটক করে থানা পুলিশ। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে বাহাদুরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছেআগামীতেও যে কোন অপরাধীকে আটক করতে উপজেলায় এই ধরণের বিশেষ পুলিশি অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান ওসি রায়হান।