আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া জেলার  শ্রেষ্ঠ মৎস্য ব্যাবসায়ী নির্বাচিত আব্দুল মহিত তালুকদার

  (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার শ্রেষ্ঠ মৎসব ব্যবসায় হিসাবে নির্বাচিত হলেন বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের কালাইকুড়ী গ্রামের বিশিষ্ট মৎস্য ব্যাবসায়ী আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। তিনি এবার জেলার শ্রেষ্ঠ মৎস্য ব্যাবসায়ী হিসেবে পুরস্কার পেয়েছেন। জানাযায়  তিনি আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের কালাই কুড়ী গ্রামের সাবেক সাংসদ মরহুম আব্দুল মজিদ তালুকদারের ছেলে। একাধারে তিনি একজন সফল মৎস্য ব্যাবসায়ী এবং রাজনীতিবিদ। আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি এবং উপজেলা বিএনপি’র সভাপতি। 

আজ (১৮ আগস্ট) সোমবার বেলা ১১  ঘটিকার সময় বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজার কাছ থেকে তিনি এই পুরষ্কার গ্রহণ করেছেন । উল্লেখ্য যে তিনে ইতিপূর্বে ২০০২ সালে তিনি জাতীয় পর্যায়ে দেশের শ্রেষ্ঠ মৎস্য ব্যাবসায়ী হিসেবে তৎকালীন মাননীয়  প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত থেকে পুরষ্কার গ্রহণ করেন। এবার তিনি বগুড়া জেলার শ্রেষ্ঠ মৎস্য ব্যাবসায়ী হিসেবে দ্বিতীয় বারের মতো পুরষ্কার গ্রহণ করেছেন। তাছাড়া  উপজেলা পর্যায়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বেশ কয়েক বার সফল মৎস্য ব্যাবসায়ী হিসেবে পুরস্কার পেয়েছেন। উক্ত পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা। এছাড়া আরো উপস্থিত ছিলেন বগুড়া  জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। পুরস্কার প্রাপ্তি বিষয় জানতে চাইলে আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার জানান পুরস্কার প্রাপ্তি অবশ্যই একটি আনন্দের বিষয়। জেলার শ্রেষ্ঠ মৎস্য ব্যাবসায়ী হিসেবে পুরষ্কার পাওয়া সত্যিই গর্বের ও সম্মানের বিষয়। যেকোনো উদ্যোক্তার জন্য পুরস্কার প্রাপ্তি সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।