আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মোগলাবাজারের জলকরকান্দি সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা মোঃ মোবশ্বির আলীর ইন্তেকাল

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন এর জলকরকান্দি সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা প্রবীণ মুরব্বি মোঃ মোবশ্বির আলী রবিবার (১৭আগস্ট) সকাল ১০টা ৫০মিনিটের সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ২পুত্র, ৬কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। রবিবার বাদ আছর জলকরকান্দি জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে জলকরকান্দি গোরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে মরহুম মোবশ্বির আলীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জলকরকান্দি সমাজ কল্যাণ সমিতির সভাপতি ও জলকরকান্দি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলী, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম শায়েস্তা, জলকরকান্দি সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম এ কাওছার, কোষাধ্যক্ষ মোঃ শফর আলী প্রমুখ। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান