আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নওগাঁয় ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু:  গ্রেফতার ২

শিমুল হাসান, (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচা আজিজার রহমান (৭০) মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বিকালে আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের তেজনন্দী গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে গত ১৮ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৭টায় ভাতিজাদের সাথে বাঁশ কাটাকে কেন্দ্র করে চাচার কথা কাটাকাটি হয়। এ সময় তার ভাতিজাসহ কয়েকজন ব্যক্তি বাধা দিলে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাতিজার লাঠির আঘাতে ঘটনাস্থলেই চাচা আজিজার রহমান নিহত হন। পরে নিহতের ছেলে মো. মুকুল হোসেন বাদী হয়ে আত্রাই থানায় ৭ জনকে আসামি করে হত্যার মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামিরা পলাতক ছিলো।

পুলিশ সূত্রে জানা যায়, আত্রাই থানার একটি চৌকস দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নাটোর জেলার সিংড়া উপজেলার কালিগঞ্জ বাজার এলাকা থেকে মঙ্গলবার ১৯ আগস্ট ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে তেজনন্দী গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে বাবু ও আলিমকে গ্রেফতার করে। এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে আজিজার রহমানকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ভাতিজা বাবু ও আলিমকে গ্রেফতার করে মঙ্গলবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে।