আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ।


মৌলভীবাজার প্রতিনিধি ॥ জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে জেলার অসচ্ছল ও প্রতিবন্ধী ১২জন ব্যক্তিদের চলাচলের সুবিধার জন্য বিনা মূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
গতকাল (১৩ আগষ্ট) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসনের আর্থায়নে এবং জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইসরাইল হোসেন প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদেও চলাচলের সুবিধার জন্য বিনা মূলে হুইল চেয়ার বিতরণ করা হয়।
বিতরনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর আহমদ,জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ডা:সনজিব মৈত্য, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ;প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
যুক্তরাজ্যে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ-এর প্রস্তুতি সভা
মৌলভীবাজার প্রতিনিধি : বাংলাদেশের সাবেক সফল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী – মরহুম এম সাইফুর রহমান এর মৃত্যু বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করার লক্ষ্যে, নব গঠিত এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্যের কার্যকরী কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ইস্ট লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে গত মঙ্গলবার (১৯ আগস্ট)। সংগঠনের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যাক্তিত্ব সাইদুর রহমান রেনুর সভাপতিত্বে ও সেক্রেটারী, মৌলভীবাজার জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ অদুদ আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী অংশগ্রহণ করেন- সংগঠনের চিফ পেট্রন, মৌলভীবাজার- ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি সাবেক সভাপতি এম নাসের রহমান। কার্যকরী কমিটির সদস্য দেলোয়ার হুসেন আহাদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় সর্বসম্মতি ক্রমে আগামী ৯ সেপ্টেম্বর মঙ্গলবার ইস্ট লন্ডনের বেথনাল গ্রীণস্থ অট্রিয়াম হলে মরহুম এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্দেশ্যে কুরআন খানী, স্বরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করার সিদ্ধান্ত গৃহিত হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্যের সিনিয়র সহ- সভাপতি শরীফুজ্জামান চৌধুরী তপন, সহ-সভাপতি আব্দুল মুহিত খান বাদশাহ, মুজিবুর রহমান মুজিব, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহিদ, যুগ্ম সম্পাদক বকশী শামীম আহমেদ, রুহুল ইসলাম রুলু, সাংগঠনিক সম্পাদক- সোয়ালেহীন করিম চৌধুরী, কোষাধ্যক্ষ-শফিকুর রহমান, প্রচার সম্পাদক- রিয়াদ আহাদ, সহ-কোষাধ্যক্ষ জাবেদ আলম, সম্মানিত সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক- শামীম আহমেদ, ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সভাপতি সৈয়দ জমসেদ আলী, সোয়ানসী বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদির, কার্ডিফ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কার্যকরী কমিটির অন্যতম সদস্য প্রফেসর আব্দুল আহাদ, প্রফেসর শফিকুল হক স্বপন, নজরুল ইসলাম খান, শাহ সাইফুল আক্তার লিখন, পারভেজ কবির, ব্যারিস্টার লিয়াকত আলী, আতিকুর রহমান, আব্দুস শহীদ, শহীদুল হক চৌধুরী লিটন, হিরু মিয়া, স্বপন চৌধুরী, প্রভাষক জামাল আহমেদ, আবুল কালাম, মুর্শেদ আহমেদ মোতাচ্ছির, আব্দুল মোহিত চৌধুরী, শাহীন আহমেদ, আমিরুল ইসলাম সামাদ, জাকির তরফদার, ইমদাফ রাহাত চৌধুরী, মিলাদ হোসেন রুবেল, আব্দুল মুমিত রবিন, আক্তার হোসেন, রাসেল খান, শওকত চৌধুরী, আজিম উদ্দিন, সৈয়দ শরফুদ্দীন রোমেল, আজহার আহমেদ ওয়াসিম, বার্মিংহাম থেকে ফখরুল ইসলাম রিপন, তাজ উদ্দিন, আব্দুল মোহিত, পোর্টসমাউথ থেকে শাইখুল হাসান শেখুল, জাকির হুসেন, শেফিল্ডের সাব্বির মাহমুদ খান, সেন্ট আলবান্সের মুহিদুর রহমান আপেল, স্কটল্যান্ড থেকে আব্দুল মিয়া লিটন, জাহিদ মিয়া, মাসুম উদ্দিন প্রমুখ