মৌলভীবাজার প্রতিনিধি ॥ জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে জেলার অসচ্ছল ও প্রতিবন্ধী ১২জন ব্যক্তিদের চলাচলের সুবিধার জন্য বিনা মূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
গতকাল (১৩ আগষ্ট) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসনের আর্থায়নে এবং জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইসরাইল হোসেন প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদেও চলাচলের সুবিধার জন্য বিনা মূলে হুইল চেয়ার বিতরণ করা হয়।
বিতরনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর আহমদ,জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ডা:সনজিব মৈত্য, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ;প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মৌলভীবাজাওে সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মৌলভীবাজা প্রতিনিধি ॥ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে তারুন্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূিচ এর আওতায় জেলা ক্রীড়া অফিস আয়োজিত সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হয়েছে।
গতকাল (২৭মে) মৌলভীবাজার সদর উপজেলার উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। সাঁতার প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৫ বছর বয়সের বালকরা অংশগ্রহণ করে। সাঁতার প্রশিক্ষণার্থীদের মাঝে জেলা ক্রীড়া অফিস কর্তৃক সনদপত্র ও প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয়। সাঁতার প্রশিক্ষণ ও প্রতিযোগিতা পরিচালনা করেন জেলা সাঁতার কোচ সাইফুল ইসলাম ও সহকারী কোচ পারভেজ আহমেদ। জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ এর সভাপতিত্বে সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিন। বিতরনী অনুষ্ঠানে
অনুষ্ঠানে উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার উপাধ্যক্ষ আব্দুল হালিম, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,একাটুনা ইউনিয়নের ওয়ার্ড সদস্য সাহাদ আহমেদ ও উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার দাতা সদস্য আবদুর রহিম আনছার মিয়া –সহ মাদ্রাসার শিক্ষার্থী ও একাটুনা ইউনিয়নের গণ্যমান্য সুধীজন উপস্থিত ছিলেন।
মৌলভীবাজারে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ।
Catagory : সারা দেশ | তারিখ : আগস্ট, ২১, ২০২৫, ৭:৪৪ অপরাহ্ণ • ২৫ বার পঠিত






