আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

ড়ায় যাত্রীবাহী বাস থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার:  আটক ২

বগু

ড়ায় যাত্রীবাহী বাস থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার:  আটক ২

 (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি বাস থেকে দুই যুবকসহ ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার দুপুরে বগুড়া-ঢাকা মহাসড়কের ছোনকা এলাকার নাবিল পাম্বে যাত্রা বিরতির সময় এ অভিযান পরিচালনা করে পুলিশ। আটককৃতরা হলেন কুড়িগ্রাম জেলার রাজবাড়ী এলাকার কাশেম শেখের ছেলে লিটন শেখ (৪০) ও রিমন হোসেনের ছেলে পলাশ (২৭) হোসেন। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস যাত্রা বিরতির সময় অভিযান চালানো হয়। এ সময় তাদের সঙ্গে থাকা দুটি নীল স্কুলব্যাগ ও একটি বস্তা সন্দেহ হলে তল্লাশি চালিয়ে ব্যাগ ও সিমেন্টের বস্তার মধ্যে থেকে ৮ কেজি গাঁজা পাওয়া যায়। ওসি আরও জানান, গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।