আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে ইউনিক কেয়ারগিভিং ট্রেনিং ইনস্টিটিউটের নবীন বরণ অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে ইউনিক কেয়ারগিভিং ট্রেনিং ইনস্টিটিউটের ৫ম ব্যচের শিক্ষার্থীদেরকে ফুলেল শুভেচ্ছা সহ বরণ করা হয়েছে।

শনিবার (২৩ আগষ্ট) দুপুর দেড়টায় মৌলভীবাজার শহরের ফরেস্ট অফিস সড়কস্থ সৈয়ারপুর ইনস্টিটিউট ক্যাম্পাস হলরুমে ইউনিক কেয়ারগিভিং ট্রেনিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে দিকনির্দেশনামূলক স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের লেকচারার ডাঃ সুনন্দা চক্রবর্ত্তী।

ইউনিক কেয়ারগিভিং ট্রেনিং ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক মোহাইমিন হোসেন চৌধুরী সুমনের সঞ্চালনা ও পরিচালনায় নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম (এমডিজেএফ) এর সহ-দপ্তর সম্পাদক কবি সালেহ আহমদ (স’লিপক), বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতি (বিজেএসডব্লিউএ) এর সদস্য রিপন কান্তি ধর রুপক।

অতিথিরা ইউনিক কেয়ারগিভিং ট্রেনিং ইনস্টিটিউটের ৫ম ব্যচের নবীন শিক্ষার্থীদেরকে বরণ করে নেন এবং তাদের উত্তরোত্তর উন্নতি ও সফলতা কামনা করেন। এসময় ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।