আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় মোনায়েম কোম্পানির অবহেলায় প্রাণ গেল এক নারীর

বগুড়ায় মোনায়েম কোম্পানির অবহেলায় প্রাণ গেল এক নারীর

 (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে আব্দুল মোনায়েম কোম্পানির লিমিটেডের বিদ্যুৎ লাইনের অরক্ষিত তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে লিপি খাতুন (৪০) নামের একজন নিহত হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে ঘোগা বটতলা (ছোনকা) এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত লিপি খাতুন ভবানীপুর ইউনিয়নের ইতালি পূর্বপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের স্ত্রী। স্থানীয়রা জানান, আব্দুল মোনায়েম লিমিটেড নামের কনস্ট্রাকশন কোম্পানির উত্তর সাইটে বিদ্যুতের তার অরক্ষিত অবস্থায় ডোবায় পড়ে থাকলে বৃষ্টির পানি জমে সম্পূর্ণ ডোবাটি বিদ্যুতায়ন হয়ে থাকে। দুপুর ১২টার দিকে লিপি খাতুন ছাগলের ঘাস সংরক্ষণের জন্য ডোবার পাশে যায়। এ সময় বিদ্যুতারিত লিপি খাতুন হয়ে গুরুতর অসুস্থ হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় মিন্টু ও আব্দুল মোনায়েম কোম্পানির ডেইলি লেবার রাসেল জানান  আমরা দেখি আব্দুল মোনায়েম কোম্পানির উত্তর সাইডে অনেক লোকজন জমেছে। সেখানে গিয়ে দেখি লিপি খাতুন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে পড়ে আছে। তখন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। লিপি খাতুন একসময় এই কোম্পানিতে ডেইলি লেবার হিসেবে কাজ করতো। এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।