আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারের কামালপুরে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নেতা নাদিমের মিথ্যা প্রপাগ্রাণ্ডা ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজার সদর উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম নাদিম দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে দেশের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক কথা-বার্তা ও অন্তর্বতী সরকারের উপদেষ্টাগণের বিরুদ্ধে মিথ্যা অপ্রপ্রচার সহ বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে মিথ্যা প্রপাগ্রাণ্ডা ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করছে সাধারণ ছাত্র-জনতা।

শনিবার (২৩ আগষ্ট) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার কামালপুরবাজারে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে প্রতিবাদ ও মানববন্ধনে সাধারণত ছাত্র-জনতার যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান, শাহিন আহমদ, মৌলভীবাজার সরকারী কলেজের ছাত্র তৌফিক মিয়া, জিহান আহমদ, সজ্জাদ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় স্থানীয় লোকজন উপস্থিতি ছিলেন।

বক্তারা বলেন, মৌলভীবাজার সদর উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম নাদিম সব সময় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পক্ষে সক্রিয় ভুমিকা রাখে। বর্তমানে দেশের বাহিরে থেকেও সে সামাজিক মাধ্যমে দেশ বিরোধী সড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা