আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় র‍্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার   

                                                 বগুড়া প্রতিনিধি: বগুড়ায় র‍্যাব-১২ এর অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ রাসেল শেখ ওরফে রাসেল (৩১) কে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব-১২, সিপিএসসি বগুড়া থেকে জানানো হয়, সোমবার (২৫ আগস্ট) রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী থানাধীন চকবোঝাই সন্ধাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল শেখ ইলিয়াস শেখ ওরফে পাগলার ছেলে এবং বগুড়া সদর উপজেলার সাবগ্রাম করশা পাড়ার বাসিন্দা। র‍্যাব জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকা রাসেল গ্রেফতার এড়াতে আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিভিন্ন স্থানে লুকিয়ে ছিল। পরবর্তীতে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১২ আরও জানায়, হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।