আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া সান্তাহারে রেলওয়ে জায়গায় অবৈধ ভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে

 

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহার জংশন শহরে রেলওয়ের জায়গাতে অবৈধ ভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার বেলা ১১টায় বাংলাদেশ রেলওয়ে পশ্চিম অঞ্চলের পাকশী বিভাগীয় ভূসম্পত্তিক কর্মকর্তা মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে এ অভিযানে স্টেশনের টিকিট কাউন্টার এলাকায় অবৈধ ভাবে গড়ে তোলা কয়েকটি দোকান এবং শহরের ইয়াড কলোনি রোড ও মতিন বাজার মার্কেটের প্রায় অর্ধশত দোকানের বারান্দা অপসারন করা হয়। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদমদিঘী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, এছাড়াও সেনাবাহিনী, রেল পুলিশ, নিরাপত্তা বাহিনী সহ স্থানীয় রেলওয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।  এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে  বিভাগীয় ও সম্পত্তি বিভাগ থেকে শহরে মাইকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সম্পর্কিত ঘোষণা দেওয়া হলে শহরের রেল গেটের ভিতরে অবৈধ ভাবে গড়ে তোলা প্রায় তিন শতাধিক স্থাপনা অভিযানের আগেই সরে নেয়াও হয়। এদিকে শহরের হাভে উচ্চ বালিকা বিদ্যালয় এলাকায় অবৈধ ভাবে গড়ে তোলা শতাধিক স্থাপনা উচ্ছেদ না করেই  এ উচ্ছেদ অভিযান সমাপ্ত করা হয়েছে বলে অনেকে জানিয়েছেন। এনিয়ে উচ্ছেদ অভিযানে অংশ নেয়াও রেল কর্মকর্তাদের ভূমিকা নিয়ে এলাকায় নানা প্রশ্ন উঠেছে।#