আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে ধর্ষন মামলায় বিএনপি নেতা ইউপি সদস্য গ্রেফতার


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্য ও বিএনপি নেতাকে ধর্ষন মামলায় গ্রেফতার করা হয়েছে। গত ২৬ আগষ্ট রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় শমশেরনগর চৌমুহনা চত্বর থেকে পতনউষার ইউপি সদস্য, বিএনপি নেতা সিরাজ খানকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামের ভিকটিম (২০) এর সাথে শমশেরনগর দৌলতপুর গ্রামের সাইফুল ইসলামের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ভিকটিম প্রবাসে থাকাকালীন মোবাইল ফোনে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের জের ধরে মেয়েটি দেশে চলে আসে। এই সময়ে বিবাহের প্রলোভন দেখিয়ে ভিকটিমের সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে প্রেমিক সাইফুল ইসলাম বিবাহিত ও তার সন্তান রয়েছে জানতে পেরে ভিকটিমের সাথে মনোমালিন্য সৃষ্টি হয়। এরপর মেয়েটি গত ২০ ফেব্রুয়ারি সাইফুল ইসলামকে আসামী করে মৌলভীবাজার আদালতে ধর্ষন মামলা দায়ের করে। মামলায় সাইফুল জেলহাজতে রয়েছে। তবে আদালতে ভিকটিমের জবানবন্দির ভিত্তিতে ইউপি ও বিএনপি নেতা সদস্য সিরাজ খানকে গ্রেফতার করা হয়।
এব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মসুদ পারভেজ জানান, বিজ্ঞ আদালতে ভিকটিমের জবানবন্দির ভিত্তিতে ইউপি সদস্য সিরাজ খানকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়।