আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

ঈসালে সাওয়াব মাহফিল, ছবক প্রদান ও ছবক সমাপনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন।  

বিশেষ প্রতিনিধিঃ

পীরে কামিল, ওস্তাজুল উলামা, হযরত আল্লামা আব্দুর রহমান ছাহেব বর্ণী (রহ.)-এর বড় জামাতা, রাখালগঞ্জ দারুল কুরআন ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা খলিলুর রহমান আল মাদানী সাহেব (রহ.)-এর  পবিত্র ঈসালে সওয়াব মাহফিল, ছবক প্রদান ও ছবক সমাপনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –

হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী,

মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির আল আজহারীর সভাপতিত্বে, হাফিজ আবু সিদ্দিক ও হাফিজ মিজানুর রহমানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব, প্রধান শিক্ষক লক্ষনাবন্দ ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা, হযরত মাওলানা জামিল আহমদ সাহেব, সভাপতি লতিফিয়া ইমাম সোসাইটি সিলেট মহানগর। হাফিজ মোঃ আব্দুল হামিদ, সাবেক প্রধান শিক্ষক রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসা। কাজী মাওলানা মুহিবুর রহমান, হাফিজ জাবের আহমদ, শিক্ষক শাহজালাল তাহফিজুর কুরআন ইন্টা, মাদ্রাসা বড়লেখা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  মাদ্রাসার শিক্ষক হাফিজ ইসহাক আহমদ রুমেল আহমদ, কারী দুলাল আহমদ, হাফিজ আব্দুল কাদির, হাফিজ রাজু আহমদ, হাফিজ সাইফুর রহমান, হাফিজ সামাদ মিয়া প্রমুখ।

এসময় প্রধান অতিথি শাহজালাল রহমানিয়া দারুল কুরআন ইন্টা, মাদ্রাসার ৫জন ছাত্রকে ছবক প্রদান করেন এবং ১জন ছাত্র হিফজ সমাপন করেন।