আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলায় নয়া এসিল্যান্ড হিসেবে স্বামী-স্ত্রীর পদায়ন 

শিমুল হাসান,( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে নয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন পেয়েছেন নাবিলা ইয়াসমিন। গাজিপুর জেলার সন্তান নাবিলা ইয়াসমিন ৪০তম বিসিএস-এর মাধ্যমে প্রশাসন ক্যাডার হিসেবে চাকরীতে যোগদান করেন। রাণীনগর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান সদর উপজেলায় পদায়িত হয়েছেন। অপরদিকে জেলার আত্রাই উপজেলায় দীর্ঘদিন শূন্য ছিলো এসিল্যান্ড পদটি। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার পদটিও শূন্য রয়েছে। অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। সেই আত্রাই উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন পেয়েছেন মো: নূরে আলম সিদ্দিক। গাইবান্ধা জেলার সন্তান সিদ্দিক ৪০তম বিসিএস-এর মাধ্যমে প্রশাসন ক্যাডার হিসেবে চাকরীতে যোগদান করেন। এসিল্যান্ড মো: নূরে আলম সিদ্দিক ও নাবিলা ইয়াসমিন সম্পর্কে স্বামী ও স্ত্রী। বৃহস্পতিবার এই দুই কর্মকর্তাকে ফুল দিয়ে নিজ কার্যালয়ে বরণ করে নেন রাণীনগর ও আত্রাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এসময় দুই উপজেলার নয়া এসিল্যান্ড কোন প্রকারের হয়রানী ও ভোগান্তি ছাড়াই ভ’মি সংক্রান্ত প্রতিটি সেবা সুবিধাভোগীদের মাঝে পৌছে দেওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন। এছাড়া কিছু খারাপ ভ’মি কর্মকর্তা-কর্মচারীদের নানা অবৈধ কর্মকান্ডের কারণে ভ’মি অফিস সম্পর্কে সাধারণ মানুষদের মাঝে বছরের পর বছর যে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে সেই নেতিবাচক ধারণা দূর করে ভ’মি অফিস সম্পর্কে পজেটিভ ধারণা সৃষ্টিতে কাজ করার জন্য উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেছেন এই দুই কর্মকর্তা।