আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন


মৌলভীবাজার প্রতিনিধি : আইনী সু-রক্ষার দাবীতে, বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সকালে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন একটি ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী সাবিহা আক্তার মরিয়ম জানান- কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়ন এর কালেঙ্গা গ্রামে একটি মাদরাসা ও মসজিদ কমিটির বিরোধের জের ধরে গত ২৪ আগষ্ট খেলার মাঠ থেকে জোরপূর্বক ধরে নিয়ে বিজ্ঞ আদালতে ৫৪ ধারায় কোর্টে চালান ও পরবর্তীতে মৌলভীবাজার দ্রুত বিচার আদালত, মৌলভীবাজার-এ বাদী হয়ে বিজ্ঞ আইনজীবী বিল্লাল হোসেন কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়ন এর কালেঙ্গা গ্রামের অবসর প্রাপ্ত সেনা সদস্য মুছা আলী (৩০), ময়নুল মিয়া (৩০), মো: বিপ্লপ (৩৩), হাবিবুর রহমান (৪০), মাহবুব হাসান স্বপন (৩৫), মনির মিয়া (৪০)সহ ৭/৮জন-কে আসামী করে (মামলা নং-০৮/২৫ইং (কমল) মামলা দায়ের করেন। মামলার বাদী বিজ্ঞ আইনজীবী ও প্রভাব বিস্তার করার কারণে বিজ্ঞ আদালতের কোন বিজ্ঞ আইনজীবী উক্ত মামলার পক্ষে শুনানিতে অংশ গ্রহণ করছেননা। তিনি ন্যায় বিচার পাবার স্বার্থে বিজ্ঞ আইনজীবীদের সহযোগীতা কামনা করেন। এবং প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে ঘটনার মূল রহস্য উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান। লিখিত বক্তব্য তিনি আরো বলেন- তার স্বামী অবসর প্রাপ্ত সেনা সদস্য মুছা আলী‘র দুই বন্ধু ময়নুল ইসলাম মাদ্রসা কমিটি অভিবাবক প্রতিনিধি, ও অভিবাবক প্রতিনিধি বিপ্লব-কে নিয়ে গত ২৪ আগষ্ট এলাকার পাশে খেলার মাঠে ঘুরতে বের হয়েছিলেন। সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকার সময় খেলার মাঠ থেকে জোরপূর্বক ধরে নিয়ে নির্যাতন করে বিভিন্ন কাগজে স্বাক্ষর করতে বলা হয়।